★আবু নওয়াসের শেষ কবিতা

ও আল্লাহ, আমার গুনাহ যদি বেশুমার হয়ে যায় 

তাহলে আমি এও জানি নিশ্চয় 

তোমার ক্ষমা আমার গুনাহের চেয়ে বেশুমার সদয়

আর আমি অবনত মস্তকে করেছি অনুনয় 

তাতেও যদি ফিরিয়ে দাও তুমি আমার পাপ মাখা হাত 

তবে কে আর আমার প্রতি দয়ালু হবে, শুনবে ফরিয়াদ?


যদি পুণ্যবান মানুষেরাই তোমার প্রতি আশা রাখার একচ্ছত্র অধিকার রাখে

তবে অপরাধী, গুনাহগার এবং মন্দ মানুষেরা যাবে কার কাছে? 


তোমাতে আমার আশাই তোমার কাছে আসার একমাত্র পথ আমার 

আর তোমার চমৎকার মার্জনা তো এটাই যে আমি মুসলমান। 

পায়রা বন্দর জামে মসজিদ, মার্চ ২০২৬

***ইংরেজি অনুবাদ থেকে অনুবাদ: মোঃ ফেরদৌস আলম 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি যা চাও...

ঋতুরাজ