পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

★আবু নওয়াসের শেষ কবিতা

ছবি
ও আল্লাহ, আমার গুনাহ যদি বেশুমার হয়ে যায়  তাহলে আমি এও জানি নিশ্চয়  তোমার ক্ষমা আমার গুনাহের চেয়ে বেশুমার সদয় আর আমি অবনত মস্তকে করেছি অনুনয়  তাতেও যদি ফিরিয়ে দাও তুমি আমার পাপ মাখা হাত  তবে কে আর আমার প্রতি দয়ালু হবে, শুনবে ফরিয়াদ? যদি পুণ্যবান মানুষেরাই তোমার প্রতি আশা রাখার একচ্ছত্র অধিকার রাখে তবে অপরাধী, গুনাহগার এবং মন্দ মানুষেরা যাবে কার কাছে?  তোমাতে আমার আশাই তোমার কাছে আসার একমাত্র পথ আমার  আর তোমার চমৎকার মার্জনা তো এটাই যে আমি মুসলমান।  পায়রা বন্দর জামে মসজিদ, মার্চ ২০২৬ ***ইংরেজি অনুবাদ থেকে অনুবাদ: মোঃ ফেরদৌস আলম 

ভালোবাসার ভাবাদর্শ

ছবি
★ মূল: পার্সি বিশি শেলি (LOVE'S PHILOSOPHY)     ঝরনা নদীতে মিশে যায়,  এবং নদী সমুদ্রে; বেহেশতের সুবাতাস চিরতরে মিশে রয় পবিত্র আবেগের সাথে; দুনিয়ার কিছুই একা নয়; সব এক খোদায়ী রায়ে যদি একে অপরে মিশে রয়- আমি কেন তোমাতে নই? কুয়াকাটা সমুদ্র সৈকত, ১৫ জুলাই ২০২৬ দেখো, পর্বত ওই আসমানে চুমু খায়, এবং ঢেউগুলি কোলাকুলি করে; কোনো ফুল ভগ্নী মার্জনা না পায় যদি ভ্রাতাদের অবজ্ঞা করে; আর সূর্য কিরণ ধরণীর সাথে মাখামাখি করে  এবং চাঁদের জোছনা সাগরে চুমু খায়;- এই তামাম চুমুর মূল্য কোথায়, যদি তুমি আমাকে চুমু না খাও? ***অনুবাদক: মোঃ ফেরদৌস আলম (সাবেক শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)