পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নুহ্ নবির নৌকায় বানর

ছবি
★মূল আরবি লেখক: কবিসম্রাট আহমাদ শাওকি .... নুহ্ নবির নৌকায় যা কিছু ঘটেছে তার মধ্যে,  সবচেয়ে অদ্ভুত ছিলো বানর যখন মিথ্যা বলেছিলো নুহ্ নবির সাথে।  একদিন সে লাফিয়ে লাফিয়ে নৌকার ছাদে উঠলো,  এবং লালায়িত হলো দুষ্টু কিছু করার জন্য  সুতরাং সে জোরে চিৎকার করলো: মাছ ও পাখিরা, সাহায্য করো, সাহায্য! এক তীব্র ঢেউ আছড়ে পড়ে আমাকে শেষ করলো প্রায়  তৎক্ষনাৎ, নবি তার কাছে ইগলদের পাঠালেন, ছিলো সাহায্যের অভিপ্রায়; কিন্তু তারা তাকে ব্যস্ত পেলো খেল তামাশায়। একটু পরেই, সে আবারও চিৎকার করলো: নৌকায় ছিদ্র দেখা যাচ্ছে, সাহায্য করুন নুহ্, সাহায্য  আবারও নবি কাউকে পাঠালেন উপস্থিত মতো,  কিন্তু তারা পেলো না বানরের বলা বিপদের বিন্দুও! একদিন, সেই একই দুষ্টু বানর যখন খেলছিলো। কী আশ্চর্য, সে নৌকা থেকেই ছিটকে গেলো এবং পানিতে পড়লো শীঘ্রই, অন্ধকারে তার বিলাপ শোনা যাচ্ছিলো: নুহ্, আমি যাচ্ছি ডুবে  আমার বেপরোয়া ভাব আমাকে দিয়েছে জলের গভীরে নামিয়ে,  এখন আমি হারিয়ে গেছি সমুদ্র আর আকাশের মাঝখানে  কিন্তু এইবার তার কান্না বিশ্বাস করলো না কেউ সেখানে। এর পরিবর্তে বরং তারা উপহাস করলো তার...