নুহ্ নবির নৌকায় বানর

★মূল আরবি লেখক: কবিসম্রাট আহমাদ শাওকি

....

নুহ্ নবির নৌকায় যা কিছু ঘটেছে তার মধ্যে, 

সবচেয়ে অদ্ভুত ছিলো বানর যখন মিথ্যা বলেছিলো নুহ্ নবির সাথে। 

একদিন সে লাফিয়ে লাফিয়ে নৌকার ছাদে উঠলো, 

এবং লালায়িত হলো দুষ্টু কিছু করার জন্য 

সুতরাং সে জোরে চিৎকার করলো:

মাছ ও পাখিরা, সাহায্য করো, সাহায্য!

এক তীব্র ঢেউ আছড়ে পড়ে আমাকে শেষ করলো প্রায় 

তৎক্ষনাৎ, নবি তার কাছে ইগলদের পাঠালেন, ছিলো সাহায্যের অভিপ্রায়;

কিন্তু তারা তাকে ব্যস্ত পেলো খেল তামাশায়।

একটু পরেই, সে আবারও চিৎকার করলো:

নৌকায় ছিদ্র দেখা যাচ্ছে, সাহায্য করুন নুহ্, সাহায্য 

আবারও নবি কাউকে পাঠালেন উপস্থিত মতো, 

কিন্তু তারা পেলো না বানরের বলা বিপদের বিন্দুও!


একদিন, সেই একই দুষ্টু বানর যখন খেলছিলো।

কী আশ্চর্য, সে নৌকা থেকেই ছিটকে গেলো এবং পানিতে পড়লো

শীঘ্রই, অন্ধকারে তার বিলাপ শোনা যাচ্ছিলো:

নুহ্, আমি যাচ্ছি ডুবে 

আমার বেপরোয়া ভাব আমাকে দিয়েছে জলের গভীরে নামিয়ে, 

এখন আমি হারিয়ে গেছি সমুদ্র আর আকাশের মাঝখানে 

কিন্তু এইবার তার কান্না বিশ্বাস করলো না কেউ সেখানে।

এর পরিবর্তে বরং তারা উপহাস করলো তার স্পর্ধাকে!


আগের জমানায় বলা হতো:

একজন মিথ্যাবাদী সবসময়ই মিথ্যাবাদী হিসেবে বিবেচিত,

এমনকি যখন সে সত্য বলে তখনও 

যে মিথ্যাবাদী স্বভাবগত,

সে মিথ্যা বলতে থাকবে অবিরত  

অবশেষে যতক্ষণ না সে ভাগ্যের পরীক্ষার মুখোমুখি হয় সে পর্যন্ত! 

....



★ইংরেজি অনুবাদ The Monkey In The Ark থেকে বাংলায় অনুবাদ: মোঃ ফেরদৌস আলম

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি যা চাও...

হারুন আল রশিদ

★আবু নওয়াসের শেষ কবিতা