পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি যা চাও...

ছবি
  ★মূল আরবি: নিজার কাব্বানি অনুবাদ: মোঃ ফেরদৌস আলম (রাচেল শিনের ইংরেজি অনুবাদ থেকে) কুয়াকাটা সমুদ্র সৈকত, ২২ জুন, ২০২৬। অন্যসব নারীর মতো তুমি চাও, সুলাইমান নবীর ভান্ডার। অন্যসব নারীর মতো... সুগন্ধির জলাধার।  এবং হাতির দাঁতের চিরুনি। ঝাঁকে ঝাঁকে সেবিকা তরুণী।  তুমি চাও হে আমার প্রিয়া, তোমার নাম জপি আমি যেন টিয়া। ভোরে বলি, "আমি তোমাকে ভালোবাসি।" গোধূলীতে গাই, "আমি তোমাকে ভালোবাসি।" তোমার পায়ে যখনই শরাব ঢালি ও রমণী শাহেরজাদী,  সব নারীর মতো তুমি চাও  তুমি আমার কাছে চাও আকাশ ভরা তারা, এবং বেহেশত থেকে মান্নার থালা আর সুস্বাদু সালওয়া আরও চাও পুষ্পিত বাদামী জুতা! তুমি চাও... সাংহাইয়ের রেশমী কাপড়  আর ইস্পাহান থেকে- উৎকৃষ্ট চামড়া গাধার।  কিন্তু আমি তেমন পয়গম্বরদের কেউ নই যে তাঁর লাঠি নিক্ষেপ করলে পড়ে যায় হইচই  আর সাগর বিদীর্ণ হয়ে যায়।  যে তাঁর কঠিন প্রস্তর বিদীর্ণ করেন আলোয়! তুমি চাও সব নারী যেমন চায়,  পালকের পাখা এবং সুরমা  আর আতর। তুমি ক্রীতদাস চাও যে কিনা ভীষণ বোকা  তোমাকে ঘুমপাড়ানি ছড়া শোনাবে জোনাকি পোকা। তুমি চাও... একসাথে এবং একই স...