ভালোবাসার ভাবাদর্শ
★ মূল: পার্সি বিশি শেলি (LOVE'S PHILOSOPHY)
ঝরনা নদীতে মিশে যায়,
এবং নদী সমুদ্রে;
বেহেশতের সুবাতাস চিরতরে মিশে রয়
পবিত্র আবেগের সাথে;
দুনিয়ার কিছুই একা নয়;
সব এক খোদায়ী রায়ে
যদি একে অপরে মিশে রয়-
আমি কেন তোমাতে নই?
![]() |
| কুয়াকাটা সমুদ্র সৈকত, ১৫ জুলাই ২০২৬ |
দেখো, পর্বত ওই আসমানে চুমু খায়,
এবং ঢেউগুলি কোলাকুলি করে;
কোনো ফুল ভগ্নী মার্জনা না পায়
যদি ভ্রাতাদের অবজ্ঞা করে;
আর সূর্য কিরণ ধরণীর সাথে মাখামাখি করে
এবং চাঁদের জোছনা সাগরে চুমু খায়;-
এই তামাম চুমুর মূল্য কোথায়,
যদি তুমি আমাকে চুমু না খাও?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন